
মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান। সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ।
এসময় বক্তব্য রাখেন, পৌর প্রশাসক সহকারী কমিশনার শেখ তাকি তাজওয়ার, ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান,উপজেলা বিএনপির বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মামুন,যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল,যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, কর্ম পরিষদের সদস্য আবদুল মজিদ মাষ্টার, উপজেলা এনপপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক,উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল সানি, উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন সাদাত, জুলাই যোদ্ধা আনোয়ার সাদাত আনার, তাহসিনুল আবরার লিছান, মোঃ পারভেজ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ, আহত যোদ্ধাদের অবদান এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। বক্তারা শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জুলাই যোদ্ধাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে সকাল ১০ টায় ২৪ শে চত্বরে জুলাই যোদ্ধা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।