1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

কোতোয়ালী থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

যৌথ অভিযানে নগরীর কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেইট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দ মোহন কলেজ রোড, পাটগুদাম বীজ মোড় এবং ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— হারুন অর রশিদ (৫১), পিতা: মৃত খোকা মিয়া, সাং: হাজীপুর, জামালপুর সদর, জেলা: জামালপুর; অনিক হোসেন (১৯), পিতা: গোলাপ হোসেন, সাং: পাটগুদাম, কোতোয়ালী, ময়মনসিংহ; জুমন মিয়া (২০), পিতা: লাল চাঁন মিয়া, সাং: দৌলতপুর, গৌরীপুর, ময়মনসিংহ এবং জীবন চৌধুরী (২১), পিতা: নারায়ন চৌধুরী, সাং: পাটগুদাম, কোতোয়ালী, ময়মনসিংহ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এই যৌথ অভিযানে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অপরাধ দমনে পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট