1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেন রওজাতুল বেহেশত তুবা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মো. রাকিবুল ইসলাম মাহফুজ নিজস্ব প্রতিবেদক:
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন মণিপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রওজাতুল বেহেশত তুবা।

তুবার এই অসাধারণ সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। পরিবারের সদস্যরা জানান, তুবার এ সাফল্য তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতার ফল।

রওজাতুল বেহেশত তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত। তাঁর মা হুরে জান্নাত সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং ২৪তম বিসিএসের কর্মকর্তা।

তুবার পরিবার বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করছেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায়।

পরিবারের সদস্যরা জানান, ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে তুবা—এটাই তাঁদের প্রত্যাশা। একই সঙ্গে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট