
মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ার ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নে বড়বিলায় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহের উদ্যোগে এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সিএসআর-এর অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১০ আগস্ট) ২০২৬ ফুলবাড়ীয়া উপজেলার বড়বিলা পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মো. কামরুল হাসান মিলন (ময়মনসিংহ-৬,
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় মাওলানা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,ময়মনসিংহ এর উপমহাপরিদর্শক আহমদ মাসুদ( রাসেল)।
এছাড়াও বক্তব্য রাখেন,কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মির্জা আবু রায়হান,যুব বিভাগের সভাপতি এনামূল হক,মোঃ মোবারক হোসেন মল্লিক,উপজেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, ফুলবাড়ীয়ায় এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বনাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।