1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ডিজিটাল ঝামেলামুক্ত আইনি সেবা নিয়ে ১৫ আগস্ট আসছে লেক্সগ্লোবাল বিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও দালালমুক্ত আইনি সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ ১০ আগস্ট বেটা ভার্সন ও আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল আলোচিত ডিজিটাল আইন প্ল্যাটফর্ম লেক্সগ্লোবাল বিডি। প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, দেশের আইনসেবাকে প্রযুক্তিনির্ভর ও সবার জন্য সহজলভ্য করতেই দীর্ঘ গবেষণার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

আথেরিওস ল্যাবসের প্রতিষ্ঠাতা ও নর্থ বেঙ্গল ইন্টান্যাশানাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী নাহিদ আলমের নেতৃত্বে তৈরি প্ল্যাটফর্মটির উন্নয়নে প্রায় দুই বছর গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের তথ্যমতে, এর উন্নয়নকাজে এখন পর্যন্ত প্রায় ৩৪ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে।তাদের ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি উন্নত ভাষা-প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সেই প্রযুক্তিকে বাংলাদেশের সংবিধান, প্রচলিত আইন, বিধিমালা, সরকারি প্রজ্ঞাপন, আদালতের রায়, আইনি গবেষণা, বিভিন্ন ধরনের আইনি নথির নমুনা এবং আইনবিষয়ক তথ্যসমৃদ্ধ বৃহৎ জ্ঞানভান্ডারের মাধ্যমে প্রশিক্ষণ ও সমৃদ্ধ করা হয়েছে।

ফলে ব্যবহারকারীর প্রশ্নের বিষয়বস্তু বুঝে প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক তথ্য, নথি ও দিকনির্দেশনা দিতে সক্ষম হবে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।প্ল্যাটফর্মটিতে থাকবে তাৎক্ষণিক আইনি তথ্যসেবা, প্রয়োজন অনুযায়ী আইনজীবী খুঁজে পাওয়ার সুযোগ, বিভিন্ন ধরনের আইনি আবেদন ও নথি প্রস্তুতের সুবিধা, মামলা-সংক্রান্ত প্রাথমিক দিকনির্দেশনা, আইনবিষয়ক পাঠাগার, জরুরি সহায়তা ব্যবস্থা এবং এক জায়গা থেকেই বিভিন্ন আইনি সেবা গ্রহণের সুযোগ।

উন্নয়ন দলের দাবি, ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেলেও সেবা সচল রাখতে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।নাহিদ আলম বলেন, “আমাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে আইনি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

সাধারণ মানুষ যেন দালাল বা অপ্রয়োজনীয় হয়রানির শিকার না হয়ে সহজেই প্রয়োজনীয় আইনি তথ্য ও সেবা পান, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পরিকল্পনা অনুযায়ী এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের আইনসেবা খাতে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে এবং সাধারণ মানুষের জন্য আইনি সেবা আরও সহজ ও স্বচ্ছ হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট