1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

দারিদ্র্যতার কারণে তোমার শিক্ষা থেমে থাকবে না – এ্যাসিল্যান্ড শেখ তাকি তাজওয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পলাশতলী গ্রামের কৃতি সন্তান ইয়াসার ইসলাম নীরব শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, এলাকাবাসী ও শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকালে নীরবের সাফল্যে তাকে অভিনন্দন ও উৎসাহ দিতে বাড়িতে গিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন ও আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তার চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার প্রদান করেন ফুলবাড়ীয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার নীরবের সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নিরবের স্বপ্নের কথা শুনে তিনি আরো বলেন,দারিদ্র্যতার কারণে তোমার শিক্ষা থেমে থাকবে না,প্রশাসন তোমার পাশে সব সময় থাকবে।

উল্লেখ্য, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-২০২৬ পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন। তার নাম ইয়াসার ইসলাম নিরব। তিনি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে চিকিৎসক হওয়ার স্বপ্ন ইয়াসার ইসলামের। পিতা মোঃ সিরাজুল ইসলাম একজন সাধারণ কৃষক। দুই বোনের একমাত্র ভাই। নিরব সবার বড়। কোন প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি তাঁর স্বপ্নযাত্রা। অদম্য ইচ্ছাশক্তি আর পড়াশোনার প্রতি ভালোবাসায় একের পর এক বাধা পেরিয়ে এগিয়ে চলেছেন তিনি।

বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরের বিদ্যালয়ে যেতেও প্রতিদিন বাবার সহযোগিতা নিতে হয় ইয়াসারকে। কখনো বাবার কাঁধে, কখনো হুইলচেয়ারে, আবার কখনো বন্ধুদের কাঁধে ভর করে বিদ্যালয়ে যেতে হয়েছে তাঁকে। ক্লাস শেষে একইভাবে ফিরতে হয়েছে বাড়িতে।

একজন সাধারণ কৃষকের সন্তান ইয়াসারের চোখে এখন চিকিৎসক হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রয়োজন সমাজের বিত্তবান ও প্রশাসনের সহযোগিতা। একটু সহযোগিতাই হয়তো ইয়াসারের স্বপ্নের পথে হয়ে উঠতে পারে বড় এক সহায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম সায়ফুল ইসলাম কাজল বলেন, নিরবের বাবা, শিক্ষক, বন্ধু-বান্ধব সহ সকলেই অনেক আন্তরিক ছিলেন। এর ফলে আজকের অভাবনীয় ফল। আমার বিদ্যালয় তাকে নিয়ে গর্ব করে। ভবিষ্যতে ও অনেক ভালো করবে বলে আমরা বিশ্বাস করি।

উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ বলেন, নিরবের এ সাফল্য নি:সন্দেহে গর্বের। ভবিষ্যতের সফলতা অর্জনে কোন বাধাই থাকবে না। লিখিত আবেদন করলে সরকারি পৃষ্টপোষকতা ছাড়াও ব্যক্তিগতভাবে আমরা সহযোগিতা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট