1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ধোবাউড়ায় সদর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে জায়গা পরিমাপ ও দখলমুক্তকরণ কার্যক্রম পরিদর্শন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের লক্ষ্যে নির্ধারিত স্থানের পরিমাপ ও দখলকৃত জায়গা উদ্ধারের বিষয়ে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন।

আজ ১৫ আগস্ট শনিবার ধোবাউড়া সদর ইউনিয়নের সম্ভাব্য ভবন নির্মাণস্থল পরিদর্শন করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জায়গা পরিমাপ ও দখলমুক্তকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীর্ঘ সময় ধোবাউড়া প্রেসক্লাবে অবস্থান করেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় ও পরামর্শ করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের বিষয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে প্রশাসন কাজ করছে।

মোশারফ হোসাইন বলেন, “জায়গা পরিমাপ ও দখলমুক্তকরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করে খুব শিগগিরই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মানিক,বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন,বনিক সমিতির নেতা নজরুল ইসলাম দুলাল,কছিম উদ্দিন বিশ্বাস,জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার,কৃষকদলের আহবায়ক নয়নমন্ডলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট