1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

রাজধানীর বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে স্বজনরা দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিধিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, রিধিকার সঙ্গে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন তিনি। কথোপকথনের একপর্যায়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে ভিডিও কল চলাকালীনই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিধিকার মা ও পরিবারের অন্য সদস্যরা বর্তমানে থানায় রয়েছেন।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছিলেন রিধিকা রিধি। বিভিন্ন নাটকে তাকে অভিনয় করতে দেখা গেছে। তার অভিনীত নাটকের তালিকায় রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট