1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

গৌরীপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় যুবদল নেতা রফিকুল ইসলাম তালুকদার গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা
গৌরীপুর উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা মো: রফিকুল ইসলাম তালুকদারকে গৌরীপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট /২৬) দুপুর ২ঃ০০ ঘটিকার সময় শ্যামগঞ্জ বাজার থেকে গৌরীপুর থানা পুলিশের সদস্যরা এস,আই তোফায়েল আহমেদ এর নেতৃত্বে যুবদল নেতা মো: রফিকুল ইসলাম তালুকদারকে শ্যামগঞ্জ বাজার ধান মহল তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে গৌরীপুর থানায় নিয়ে যাওয়া হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ও,সি)মোঃ হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে কেন রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে,তিনি বলেন,৬ জানুয়ারী ২০২৫ ইং সিধলা ইউনিয়নের টেংগুরী পাড়া গ্রামে গাড়ি ভাংচুর সহ মারা মারির ঘটনায় মামলা হয়েছিল।সেই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকালকে তাকে কোর্টে সোপর্দ করা হবে।

যুবদল নেতা রফিকুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বি এন পির অনেক নেতৃবৃন্দ বলেন,আজকে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী। আজকে রাজপথের ত্যাগী যুবদল নেতা রফিক মিথ্যা মামলায় গ্রেফতার এটা মেনে নেওয়ার মতন না। এজন্যই কি আমরা সতের বছর রাজপথে সংগ্রাম করেছিলাম?

উল্লেখ্য টেংগুরী পাড়ার গাড়ি ভাংচুর ও মারামারির এ ঘটনায় ৯ জানুয়ারী ২০২৫ ইং সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা মো: সেলিম মিয়া বাদী হয়ে ২৯ জনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় ১৫ -২০ জনকে আসামি করে মামলা করেছিলেন। সেই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি থাকায় যুবদল নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট