1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

গৌরীপুরে তারুণ্য ক্লাব’র উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মোঃ এম এ আজিজ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামে আনুষ্ঠানিকভাবে শুক্রবার (১৫ আগস্ট /২৬) ‘তারুণ্য ক্লাব’র উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​ক্লাবের সভাপতি ওবায়দুল হক ইমন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ক্লাবের প্রধান ডোনার নাসিরুল ইসলাম।

​অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল তারুণ্য ক্লাবের সাধারণ সম্পাদক মো:নাসির উদ্দিন নাসির এর উদ্দীপনামূলক বক্তব্য। যুবসমাজকে রক্ষা এবং সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,
​”আমাদের সমাজে মা*দক, ই*ভ*টি*জিং এবং আইনবি*রো*ধী যেকোনো অ*ন্যা*য়-অ*বিচার আর কোনোভাবেই চলতে দেওয়া হবে না।

যুবসমাজকে আজ ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই হবে। আমরা নিজেদের সম্পূর্ণভাবে মানুষের সেবায় নিয়োজিত রাখতে চাই; আপনারা শুধু আমাদের জনসেবা করার সুযোগটুকু দিন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিমন মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , তারুণ্য ক্লাবের সকল সদস্য এবং এলাকাবাসী। তারুণ্য ক্লাবের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট