1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ফুলবাড়িয়ায় এনসিপি’র উপজেলা আহ্বায়ক কমিটির ডজন খানেক নেতার পদত্যাগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মির্জা মোঃ মনজুরুল হক, ফুলবাড়িয়াঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি ‘র) নবঘোষিত আহ্বায়ক কমিটি থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ (১৪ জন) খানেক নেতা পদত্যাগ করেছেন। শনিবার (২২ আগষ্ট) বিকেলে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দেন।

লিখিত বিবৃতিতে তারা অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে এমন কিছু ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে, যাদের রাজনৈতিক ভূমিকা ও অতীত কর্মকান্ড নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন রয়েছে। এছাড়া বিভিন্ন মামলার আসামি এবং পূর্বে আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তিকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন।

কমিটি গঠনের আগে স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করা হয়নি। এ বিষয়ে জেলা নেতৃব্ন্দের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি করেন।

পদত্যাগকারী নেতাদের ভাষ্য, জুলাই আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গঠনের শুরু থেকেই তারা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলটির আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জুলাইয়ের চেতনার প্রতি দায়বদ্ধতা থেকেই তারা বর্তমান অবস্থান নিয়েছেন। একটি রাজনৈতিক দলের স্থানীয় কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন এবং স্থানীয় মতামতের প্রতিফলন থাকা প্রয়োজন।

এ পরিস্থিতিতে বিতর্কিত কমিটি কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দেরকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ দাবি জানান।

পদত্যাগকারীরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সানা উল্লাহ, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ওমর শরীফ, যুগ্ম আহবায়ক মোঃ আতাউল ওসমান গনি, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক,  যুগ্ম-সদস্য সচিব মাসিকুর রহমান, আব্দুল্লাহ আল জোবায়ের, জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নবী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন চৌধুরী, জুলাই গণঅভ্যুস্থান বিষয়ক সম্পাদক আকলিমা আক্তার আখি (জুলাই শহীদ হাফিজুল ইসলামের স্ত্রী), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রাসেল শেখ, সদস্য এভারেষ্ট।

এর আগে গত ৭ আগষ্ট ২০২৬ ইং ৫১সদস্য বিশিষ্ট  জাতীয় নাগরিক পার্টি  ফুলবাড়ীয়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ওমর শরিফ লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট