1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংসসহআটক ৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ আজিজুর রহমান (আজিজ), নিজস্ব প্রতিনিধি, জামাল পুর।

জামালপুর সদর উপজেলা নরুন্দি বাজার এলাকা থেকে বিক্রয়ের জন্য ঢাকার উদ্দেশ্যে পরিবহনের সময় প্রায় ৯০০ কেজি (২২.৫ মণ) ঘোড়ার মাংস জব্দ করা হয়। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ৩ জনকে প্রত্যেককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং গাড়ির চালক ও হেলপারকে প্রত্যেককে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

২৩ আগস্ট/ ২৬ ইং তারিখ রোজ রবিবার নরুন্দি বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় । মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।

একইসঙ্গে অভিযুক্তদের সর্বমোট ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অর্থদণ্ড অনাদায়ে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নাজমুল হক জানান , জনস্বাস্থ্য রক্ষা ও প্রতারণা রোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মাংস পরিবেশসম্মত উপায়ে মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট