1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

মানব পাচার প্রতিরোধে সমন্বয় জোরদারের আহবান পিবিআই প্রধানের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স:

মানব পাচার প্রতিরোধ, দ্রুত ভিকটিম উদ্ধার এবং তদন্তের সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বয় জোরদারের আহবান জানিয়েছেন পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল। তিনি বলেন, ভিকটিম উদ্ধারে দ্রুততম সময়ে সাহায্য পাওয়ার জন্য সকল সংস্থার ফোকার পয়েন্ট এবং হটলাইন নম্বর থাকা জরুরী। পিবিআই হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত “Workshop on Strengthening Investigative and Protection Responses to Human Trafficking and Migrant Smuggling in Bangladesh.” শীর্ষক কর্মশালা উদ্ভোধনের সময় সভাপতি হিসাবে এ বিষয়ে বক্তব্য রাখেন পিবিআই প্রধান।

২৩ আগস্ট ২০২৬ খ্রি. UNODC, IOM এবং পিবিআই এর যৌথ উদ্যোগে পিবিআই হেডকোয়ার্টার্সে ২য় তলায় কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন পিবিআই এর অতিরিক্ত ডিআইজি থেকে এসআই পর্যন্ত ২৫ জন কর্মকর্তা , যারা মানব প্রচার নিয়ে কাজ করছেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিবিআই এর ডিআইজি (ক্রাইম পশ্চিম) জনাব সুজায়েত ইসলাম, ডিআইজি (ক্রাইম পূর্ব) জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং পিবিআই হেডকোয়ার্টার্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠান সমন্বয় এবং বিশেষজ্ঞ হিসেবে নিবন্ধ উপস্থাপন করেন UN এর প্রতিনিধি ‘ল’ ইনফোর্সমেন্ট এক্সপার্ট জনাব মার্কাস ভিনসিয়াস পায়েস, IOM এর প্রতিনিধি জনাব মিস আছমা খাতুন এবং UNODC এর প্রতিনিধি ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব মিস তাসনিম বিনতে করিম।

পিবিআই এর তদন্ত চিত্র এবং কেস স্টাডি তুলে ধরেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার জনাব এম,এন, মোর্শেদ, পিপিএম।

অনুষ্ঠান আয়োজন সমন্বয় এবং উপস্থাপক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং ও ফরেনসিক) জনাব সামিরা সুলতানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট