1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ধোবাউড়ায় মাদকের টাকা না পেয়ে বাড়িতে আগুন দিতে গিয়ে যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মাসুদ, ময়মনসিংহ প্রতিনিধি:
‎ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবন করে বাবা-মাকে মারধর এবং মাদকের টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুরের অভিযোগে রুস্তম আলী(২০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুস্তম আলী দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও মারধর করতো। মাদকের টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করে।

‎বৃহস্পতিবার সকালে মাদকের টাকা না পেয়ে রুস্তম আলী পেট্রোল নিয়ে নিজ বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্য এবং এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে ৬ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। সহযোগিতায় ছিল ধোবাউড়া থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট