1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি:

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা মেরিনা সুলতানা।

এসময় বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হোসাইন, বাকতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান খান, ফুলবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশাররফ হোসেন।

শহীদুল ইসলাম সোহাগ বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের আত্মবিশ্বাস, দক্ষতা, সচেতনতা ও জীবনমান উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীই পারে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে। তাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট