1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিক্ষার পাশাপাশি প্রতিভা বিকাশে গুরুত্ব দিতে হবে- জেলা প্রশাসক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহ:

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালন করতে হবে। শুধু অবকাঠামো উন্নয়ন ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী মানসম্মত শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক বিস্তার ঘটেছে। এর অন্যতম কারণ মানুষের শিক্ষার প্রতি ক্রমবর্ধমান চাহিদা। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি শিক্ষার্থীদের সেই চাহিদা যথাযথভাবে পূরণ করতে না পারে, তাহলে অভিভাবকরা বিকল্প হিসেবে বেসরকারি প্রতিষ্ঠান, কোচিং ও প্রাইভেট শিক্ষার দিকে ঝুঁকবেন।

জেলা প্রশাসক আরও বলেন, সব শিক্ষার্থী পরীক্ষার ফলাফলে প্রথম হতে চায় না। কারও আগ্রহ খেলাধুলায়, কেউ গান বা নাচে পারদর্শী, আবার কেউ বিজ্ঞানচর্চা কিংবা বিভিন্ন সৃজনশীল কাজে আগ্রহী। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের এসব সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।

 

সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর প্রসঙ্গ তুলে ধরে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে শুধু খাবার কিংবা অবকাঠামোগত সুযোগ-সুবিধা দিয়ে বিদ্যালয়কে আকর্ষণীয় করা সম্ভব নয়। শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে বিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে হবে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট