1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

নিম্নমানের লাইসেন্স বিহীন গেইন ফিডকে ৫০ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আরিফ রববানী ময়মনসিংহ।।

ময়মনসিংহ সদরে লাইসেন্স বিহীন ফ্যাক্টরীতে নিম্নমানের গো খাদ্য তৈরি এবং বিক্রি করার অপরাধে ফ্যাক্টরি মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর এলাকায় অবস্থিত গেইন ফিড লিমিটেড নামক ফ্যাক্টরিতে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

অভিযুক্ত ফ্যাক্টরি মালিক দীর্ঘদিন লাইসেন্স বিহীন ফ্যাক্টরিতে নিম্নমানের সামগ্রী দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পশু খাদ্য তৈরি করছিলেন। মৎসখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪ ধারা লঙ্খন করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চর নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক হাবিবুল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ,অটিজম ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সহকারি পরিচালক মোঃ ছানোয়ার হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা সাথে ছিলেন।

সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই আলালপুর এলাকায় গেইন ফিড লিমিটেড নামক পশু খাদ্য তৈরীর কোম্পানি নিম্নমানের পশু খাদ্য তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার আলালপুর এলাকার গেইন ফিড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান অনুমতি (লাইসেন্স) ছাড়া পশুখাদ্য তৈরি করে বিভিন্ন ফিড মিলে বিক্রি করছিল। আর নিম্নমানের সামগ্রী দিয়েও পশুখাদ্য তৈরি করছিল। এ অপরাধে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মুচলেকা নিয়ে সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে আইনি যাবতীয় কাগজপত্র নিশ্চিত করে অনুমতি নিয়ে খাদ্য তৈরি করবেন। ফলে প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালা করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট