1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

মাদক-ছিনতাই ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে ময়মনসিংহ নগরীতে পুলিশের বিশেষ অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মারুফ হোসেন, ময়মনসিংহ :

৩ নং ফাঁড়ির ৩৬ বাড়ি কলোনীসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা ময়মনসিংহ নগরীর ৩ নং ফাঁড়ির ৩৬ বাড়ি কলোনী ও এর আশপাশের এলাকায় মাদক, ছিনতাই এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবরুল ইসলাম এবং ময়মনসিংহ জেলা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন স্থানে তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

ময়মনসিংহ নগরীর নিরাপত্তা ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পুলিশের এমন অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারির মাধ্যমে মাদক, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট