
অনলাইন ডেক্স:
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে এক বছর এক মাস ১০ দিনের কর্মকাল শেষে আবেগঘন বিদায় বার্তা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা।
ময়মনসিংহের মানুষের ভালোবাসা, পরিচিত পরিবেশ ও কর্মস্থলের স্মৃতি হৃদয়ে ধারণ করে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে বিদায় নেওয়ার সময় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী বার্তায় সৈয়দা তামান্না হোরায়রা বলেন, ব্রহ্মপুত্রের পাড়ে ১ বছর ১ মাস ১০ দিন কেটে গেলো। এই এলাকার ধুলোবালি, পরিচিত কোলাহল আর চেনা মানুষগুলোর প্রতি এক অদ্ভুত মায়া কাজ করছে।
ময়মনসিংহে কর্মকালীন সময়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচিত হওয়ার কথাও স্মরণ করেন তিনি। তাঁর ভাষায়, এখানে এসে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সহকর্মী ও সেবাপ্রত্যাশীসহ অসংখ্য মানুষের সঙ্গে পরিচয় হয়েছে।
তিনি বলেন, ময়মনসিংহের এই চেনা আকাশ আর সবুজ মায়া সারাজীবন আমার মনের এক কোণে সযত্নে তোলা থাকবে। আপনাদের অকৃত্রিম ভালোবাসায় আমি চিরকৃতজ্ঞ।
কর্মকালে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসকে জনবান্ধব ও হয়রানিমুক্ত অফিসে রূপান্তরের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথাও উল্লেখ করেন তিনি।
সৈয়দা তামান্না হোরায়রা বলেন, ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসকে জনবান্ধব এবং হয়রানিমুক্ত অফিসে রূপান্তরের আপ্রাণ প্রচেষ্টা ছিল।
তবে আইনগত ও প্রশাসনিক সীমাবদ্ধতা কিংবা বিভিন্ন পরিস্থিতির কারণে দায়িত্ব পালন করতে গিয়ে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি।
বিদায়ী বার্তায় তিনি বলেন, আইনগত ও প্রশাসনিক সীমাবদ্ধতা বা পরিস্থিতির কারণে কারো মনে কষ্টের কারণ হলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালনকালে সাধারণ সেবাপ্রত্যাশীদের ভূমি-সংক্রান্ত সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন।
সৈয়দা তামান্না হোরায়রার এই আবেগঘন বিদায়ী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সহকর্মী, সেবাপ্রত্যাশী ও ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁর কর্মকাল নিয়ে নানা স্মৃতিচারণ ও শুভকামনা দেখা যায়।