1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

তারাকান্দায় বিসকা ইউনিয়নে কাঁঠাল গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক কতৃক ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে।

জানা গেছ,বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে কাঁঠাল গাছের চারা বিতরণ করেন জাতীয়তাবাদী দল শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিসকা ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হক।

চারা বিতরণকালে মোজাম্মেল হক বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি করে বৃক্ষরোপণ করা জরুরি। একটি গাছ শুধু পরিবেশকে সুরক্ষা দেয় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা।

তিনি আরও বলেন, কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এ গাছ যেমন পরিবেশের জন্য উপকারী, তেমনি এর ফল মানুষের পুষ্টির চাহিদা পূরণেও ভূমিকা রাখে। আমরা চাই, এই চারাগুলো বড় হয়ে প্রতিটি বাড়ি ও এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় অবদান রাখুক।

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। চারা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং গাছগুলো যথাযথভাবে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় মোজাম্মেল হক দেশের চলমান উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি শুভকামনা জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট