1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

কর্মস্থলের প্রতিটি অনুষ্ঠানের উপস্থাপক যখন- আজ বিদায়ী অতিথি: তারাকান্দা থেকে সদর সাব-রেজিস্ট্রি অফিসে ফারহানা রেজিনের বদলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মফিজ উদ্দিন তালুকদার( তারাকান্দা) :
“বরাবর যে অফিসের প্রতিটি প্রোগ্রাম গুলোর উপস্থাপক আমি ছিলাম, আজ সেই অফিসের আমার বিদায়ী অনুষ্ঠানের আমি নিজেই অতিথি। আবেগঘন এই বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিদায়বার্তা পোস্ট করেছেন তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসের বিদায়ী অফিস সহকারী ফারহানা রেজিন।

​দীর্ঘ সরকারি কর্মজীবন শেষে বদলিজনিত কারণে তারাকান্দা, ময়মনসিংহ সাব-রেজিস্ট্রি অফিস থেকে বিদায় নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন তিনি। তার পরবর্তী কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে।

​তার দেওয়া ফেসবুক স্ট্যাটাসসূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ মার্চ মোহরার পদে তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসে প্রথম যোগদান করেন ফারহানা রেজিন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর একই অফিসে অফিস সহকারী হিসেবে পুনরায় যোগদান করেন এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

​তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘ ও সফল কর্মকাল শেষ করার অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি এক ভারাক্রান্ত হৃদয়ের আবেগঘন স্মৃতিচারণ করেন। অতীতের বিভিন্ন দাপ্তরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় থাকলেও, নিজের বিদায় সংবর্ধনায় ‘বিদায়ী অতিথি’ হওয়ার বিষয়টি তাকে গভীরভাবে স্পর্শ করেছে।

​নতুন কর্মস্থলে যোগদানের পূর্বে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বসাধারণের কাছে দোয়া প্রার্থনা করে ফারহানা রেজিন লিখেছেন, “সকলের কাছে দোয়া প্রার্থী। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে প্রতিপালন করতে পারি।”

​তার এই বিদায়বার্তায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এবং তারাকান্দার দলিল লেখক নেতা মফিজ উদ্দিন সরকার নতুন কর্মস্থলে তার উত্তরোত্তর সাফল্য ও সুস্থতা কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট