1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক মাস্টারের উদ্যোগে মেঘা চরপাড়ায় ভাঙা রাস্তা সংস্কারে এলাকাবাসীর স্বস্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেঘা চরপাড়া জুগনীদহ পাড়া হতে দেওয়ানী মোড় পর্যন্ত বেহাল ও ভাঙা রাস্তাটি নিজস্ব উদ্যোগে বালু দিয়ে সংস্কার করে দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো: জিয়াউল হক মাস্টার। তার এই জনকল্যাণমূলক উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তিনি সর্বমহলে প্রশংসায় ভাসছেন।

রোববার (৪ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, মেঘা চরপাড়া জুগনীদহ হতে দেওয়ানী মোড় পর্যন্ত রাস্তাটিতে দীর্ঘদিন ধরে বড় বড় খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার সৃষ্টি হয়েছিল। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ সাধারণ পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সাধারণ মানুষের এই কষ্টের কথা বিবেচনা করে চেয়ারম্যান পদপ্রার্থী মো: জিয়াউল হক মাস্টার নিজ উদ্যোগে বালু ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জিয়াউল হক মাস্টার নিজের উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় সবার যাতায়াত সহজ হয়েছে। তার এই মানবিক ও জনকল্যাণমূলক কাজে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যেই প্রার্থিতা ঘোষণা করেছেন মো. জিয়াউল হক মাস্টার। প্রচারণার পাশাপাশি তিনি বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে চলেছেন।

রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সহিত ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় কারাবরণও করেছেন।

দীর্ঘদিন ধরে দলীয় নেতৃত্ব ও মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে ইউনিয়নের সাধারণ মানুষের সাথে তার একটি সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে। এসব কারণে আসন্ন ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে এলাকাবাসী ও তার সমর্থকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট