1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ময়মনসিংহে পূর্ব নির্ধারিত স্থানে শহীদ মিনার নির্মাণের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম, ময়মনসিংহ:

ময়মনসিংহে পূর্ব নির্ধারিত স্থানে শহীদ মিনার নির্মাণের দাবি
ময়মনসিংহ নগরীর গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে পূর্ব নির্ধারিত স্থানে শহীদমিনার নির্মাণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রাদন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বেলা ১টায় ময়মনসিংহ পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চলের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, ময়মনসিংহের প্রাক্তন জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান গভ: ল্যাবরেটরী হাইস্কুলে মহান ভাষা আন্দোলনের স্বারক শহীদ মিনার নির্মাণের স্থান নির্ধারণ ও অনুমোদন করেছিলেন। কিন্তু সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক পূর্ব নির্ধারিত স্থানের পরিবর্তে বাংলাদেশের অন্যতম সংরক্ষিত পুরাকীর্তি নিদর্শন ‘আলেকজান্ডার ক্যাসেল’ এর নিকটে খেলার মাঠে শহীদমিনার নির্মাণ কাজ শুরু করেছেন।

অপরিকল্পিত নির্মাণ কাজের কারণে খেলার মাঠ যেমন সংকুচিত হবে তেমনি আলেকজান্ডার ক্যাসেলের প্রতিবন্ধক হিসেবে দেখা দিবে। ইতিমধ্যে আলেকজান্ডার ক্যাসেল সংস্কারের জন্য প্রকল্প অনুমোদিত হয়েছে। শহীদ মিনারটি বর্তমান অনির্ধারিত স্থানে নির্মিত হলে প্রতিবন্ধক হিসেবে আলেকজান্ডার ক্যাসেলের দৃশ্যমান সৌন্দর্যহানির বিঘ্ন সৃষ্টি করবে।

স্মারকলিপিতে অপরিকল্পিত ও অনির্ধারিত স্থানে নির্মাণ কাজ বন্ধ করে পূর্ব নির্ধারিত স্থানে শহীদমিনার নির্মাণ করার জন্য সংগঠনটি জোর দাবী জানায়।

এ ব্যাপারে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বলেন, প্রাচীন ময়মনসিংহ নগরীতে অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল বিখ্যাত সংরক্ষিত পুরাকীর্তি নিদর্শন। এর সামনের মাঠের অংশটুকু ক্যাসেলের সৌন্দর্যের সাথে সম্পর্কিত। মাঠের পশ্চিম-উত্তরে রবীন্দ্র বটমূল, দক্ষিণ-পশ্চিমে তেঁতুলতলা রয়েছে যা আলেকজান্ডার ক্যাসেলের ইতিহাসের অংশ।

ক্যাসেলের লাগোয়া স্থানে শহীদমিনার নির্মাণ না করে মাঠের উত্তরে পূর্ব নির্ধারিত স্থানে মহান ভাষা আন্দোলনের স্বারক হিসেবে শহীদমিনারটি নির্মাণ করাই যথাযথ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট