1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা

ময়মনসিংহে ২৬ সাংবাদিক পেল কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম, ময়মনসিংহ:

ময়মনসিংহে ২৬ সাংবাদিক পেল কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহযোগিতা পেয়েছেন ময়মনসিংহ বিভাগের ২৬ সাংবাদিক। এসময় আবেদনকারী অসচ্ছল সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সোমবার (১৬ মার্চ) বিকালে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির এসব চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

এর আগে সাংবাদিকদের সুরক্ষা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন- সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বর্তমান সরকার। আমরা বিশ্বাস করি সাংবাদিক সমাজ দেশ এবং জাতীর দর্পণ। এ কারণে সাংবাদিকদের দায়িত্বশীল আচরণ একান্ত অপরিহার্য। কোন অবস্থাতেই সাংবাদিকদের বিপথগামী হওয়া যাবে না।

এ সময় ময়মনসিংহ সদর আসনের উন্নয়নে সাংবাদিকদের পাশে থাকার আহবান জানিয়ে ওয়াহাব আকন্দ আরও বলেন- ময়মনসিংহের উন্নয়নে সরকারের যে কোনো দপ্তরে আমি যেতে প্রস্তুত। আশা করছি নগরীর যানজট নিরসন থেকে শুরু করে সব ধরনের নাগরিক সমস্যা নিরসনে সাংবাদিক সমাজ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাওয়ার্দী হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ূম, সিনিয়র সাংবাদিক নিয়ামুল কবীর সজল, হারুন অর রশিদ প্রমূখ।

পরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহযোগিতার আওতায় অনুষ্ঠানের প্রধান অতিথি ২৬ জন সাংবাদিকের হাতে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট