1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
পাগলায় চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার সিরাজগঞ্জে ৪০০ বছর বয়সী জ্বিনের বাদশা আটক ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতা নাজমুলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ পরানগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন রামিসা হত্যা মামলায় কোন ডলারের কথা বলল সোহেল ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে ধোবাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ফুচকা খাওয়াকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন শিপনের মৃত্যু

ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা-ছাত্রদল কর্মী নিহত জুলাইযোদ্ধা-ছাত্রদল কর্মী নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে ছুরিকাঘাতে খোরশেদ আলম নামের এক জুলাইযোদ্ধা ও ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। শহরের কবিতা চত্বরে মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তার বন্ধু শাহ আলম ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

নিহত খোরশেদ আলম সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঘটনার পর তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শহরে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে হাসপাতালের সামনে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন। কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে কবিতা চত্বরে অবস্থানকালে খোরশেদ আলমের ওপর হামলা চালানো হয়েছে। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের সঙ্গে থাকা এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট