1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা

তারাকান্দা-ধোবাউড়া সড়কে কাজ উদ্বোধন করেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে তারাকান্দা-ধোবাউরা সড়কের পুনঃনির্মাণ কাজ শুরু করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিকভাবে একাজের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে মোতাহার হোসেন তালুকদার বলেন,এ সড়কটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ভোগান্তির কারণ ছিল। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় তদবির করেছি। অবশেষে কাজটি শুরু হওয়ায় জনগণের সাথে আমি আনন্দিত।
উদ্বোধন করা কালে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন,রাকিব তালুকদার,তারাকান্দা উপজেলা ওলামা দলের আহবায়ক আতিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী এলজিইডি ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি বৃন্দ। তারাকান্দা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সড়কের প্রায় ৪ কিলোমিটার অংশ পুনঃনির্মাণ কাজ বাস্তবায়ন করবে মেসার্স সাইফুল ইসলাম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। তিন ধাপে তারাকান্দা থেকে ধোবাউরা পর্যন্ত পুরো সড়ক পুনঃনির্মাণ করা হবে, যার প্রথম ধাপ শুরু করা হলো।
এদিকে স্থানীয় ভুক্তভোগীরা সড়কটির দ্রুত সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। বারইপাড়া এলাকার বাসিন্দা রায়হান বলেন,“বছরের পর বছর এই রাস্তার কারণে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্ষা মৌসুমে কাদা আর পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত। এখন কাজ শুরুহওয়ায় আমরা খুবই খুশি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট