1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা

ময়মনসিংহে সুকৃতি প্রভা একক ক্রিকেট টুর্নামেন্ট -২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে সুকৃতি প্রভা ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্যেগে ১৫ তম টুর্নামেন্ট ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার সরকারি ল্যাবরেটরী হাই স্কুল মাঠে অনুস্ঠিত হয়।

সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত খেলা চলে।
মোট খেলোয়ার ছিলেন ২০ জন, প্রতি
খেলোয়ার ৫ ওভার করে মোট ১০০ ওভারে
খেলা শেষ হয়। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব
অর্জন করেন সামি, রানার্স আপ অভীক,
সেরা বোলার বিপ্লব, সেরা ফিল্ডার সামস

৩য় মঙ্গল, ৪র্থ নাইম। ধারাভাষ্যকার ছিলেন শফিকুল ইসলাম শিপন। খেলা শেষে পুরস্কার প্রদান অনুস্ঠানে উপস্থিত ছিলেন রিক্তা সরকার, সমাপ্তি ঘোষণা করেন এ্যাডঃ কল্পনা সরকার।

আয়োজকদের এই পারিবারিক ক্রিকেট খেলার মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও এমন সামাজিক ও কল্যাণমূলক খেলাধুলার কর্মসূচির প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সরেজমিনে কভার করেন। সাধারণ মানুষ ও ক্রীড়ামোদীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়। গণমাধ্যমের উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।

সুকৃতি প্রভা ক্রিকেট টুর্নামেন্ট ছিল সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন। উপস্থিত সবার মাঝে ছিল অতীতের মতো
সার্বজনীন ক্রীড়া উৎসব নিয়ে গভীর অঙ্গীকার ও আন্তরিকতা।

এমন ক্রিকেট টুর্নামেন্ট স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সচেতন মহলের মতে, এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিত হলে সমাজে সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত হবে।
পুরো ক্রিকেট টুর্নামেন্ট ছিল সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন। উপস্থিত সবার মাঝে ছিল আন্তরিকতা।

একই পরিবারের আরেকটি ক্রীড়া সংগঠন মনমোহন চেজ ক্লাব যা ২০১১ সালে প্রতিস্ঠিত হয়। মনমোহন চেজ ক্লাবের আয়োজনে অদ্যবধি ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৫ টির অধিক দাবা টুর্নামেন্ট অনুস্ঠিত হয়।

উল্লেখ্য স্বর্গীয় সুকৃতি প্রভা সরকার উক্ত টুর্ণামেন্টের আয়োজক এডভোকেট কল্পনা সরকারের মা এবং টুর্ণামেন্টের পরিচালক অভীক সরকারের ঠাকুর মা। গত ৮ নভেম্বর ১৯৭১ সালে তিনি না ফেরার দেশে চলে গেছেন। উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। উনার স্মৃতি হৃদয়ে ধারণ করে এডভোকেট কল্পনা সরকারের বাড়ীতে ২০১১ সালে ১ম বারের মতো সুকৃতি প্রভা ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়েছিল। এটি একটি ৫ ওভারের একক ক্রিকেট টুর্ণামেন্ট। প্রতি বছরই নিয়ম-কানুন গুলো খুবই আকর্ষনীয় হয়ে থাকে এবং বিজয়ীদের প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়। করোনা মহামারীর জন্য টুর্ণামেন্টটি এক বছর বন্ধ থাকে।

পরবর্তীতে ২০২৩ সাল থেকে টুর্ণামেন্টটি বাসার সর্টপীচ থেকে বড় মাঠে স্থানান্তরিত করা হয়। ১ম বারের মতো ২০২৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত উক্ত টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন শামস মল্লিক। অন্যদিকে সর্বশেষ আয়োজিত ২০২৫ সালে ১৪ তম সুকৃতি প্রভা ক্রিকেট টুর্ণামেন্টে গর্ভণমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল মাঠে চ্যাম্পিয়ন হয়েছিলেন ময়মনসিংহ ক্রিকেট ক্লাবের খেলোয়ার সামি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট