1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা

বৈশাখী উৎসবে মুখর চর খরিচা, রশি টানাটানি খেলায় জমজমাট প্রতিযোগিতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

নিজস্ব প্রতিবেদক:

বাংলা নববর্ষকে ঘিরে গ্রামীণ ঐতিহ্য ও উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা এলাকা। পহেলা বৈশাখ উপলক্ষে চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলা, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

সোমবার (১৩ এপ্রিল) ৫নং সিরতা ইউনিয়নের চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজনের উদ্যোগ নেয় গোলাম হোসেন সরকার স্মৃতি সংঘ।

গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও তারা এ আয়োজন করে, যেখানে নারী-পুরুষসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ আল মামুন এবং গোলাম হোসেন সরকার স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফয়জুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর খরিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল করিম মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এই ধরনের গ্রামীণ খেলাধুলা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

উদ্বোধক রেজাউল করিম মিন্টু বলেন, গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু খেলা নয়, এটি আমাদের সংস্কৃতির একটি অংশ।

দিনব্যাপী আয়োজিত রশি টানাটানি খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রথম দিনে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতার উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ৮টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিটি খেলায় দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মাঠ মুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, বৈশাখী এই উৎসবকে ঘিরে আগামী দিনগুলোতে আরও বিভিন্ন গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং গ্রামের সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

গ্রামীণ ঐতিহ্যের ধারক এই রশি টানাটানি খেলা নতুন প্রজন্মের কাছে যেন হারিয়ে না যায়, সেই প্রত্যাশা নিয়েই এমন আয়োজন, এমনটাই মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট