1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

হালুয়াঘাটে রাস্তার ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

হালুয়াঘাট উপজেলার ১নং আমতৈল ইউনিয়নে গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নির্মাণাধীন সড়কের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সড়ক নির্মাণ কাজ বাস্তবায়িত হলে আমতৈল ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং এলাকার সাধারণ মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হবেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ সড়ক উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কাজের স্বচ্ছতা ও মান নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটির উন্নয়নের দাবি ছিল স্থানীয় মানুষের। অবশেষে ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণের পথে এক ধাপ এগিয়েছে এলাকা। স্থানীয়রা সরকারের এ উদ্যোগকে স্বাগত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট