1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান: ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার সোহাগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হোসেনের দিক নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন এএসআই মনোয়ার। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন কনস্টেবল খলিলুর রহমান ও কনস্টেবল সুরুজজামান।

অভিযান চলাকালে চৌরাঙ্গী মোড় এলাকার সরদার বাড়ি সংলগ্ন স্থান থেকে মাদক ব্যবসায়ী সোহাগকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এলাকাবাসী পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট