1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলের চর বেতাগৈর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে ) চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭৩০ জন ভাতাভোগীর কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ২য় ধাপে দেশের ২০টি জেলার ২০টি ওয়ার্ডে ভাতাভোগীর কাছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যার মাধ্যমে একই সাথে এবং একই সময়ে ২০ জেলার ১৪৩৭০ জন ভাতাভোগীর কাছে তাদের ফ্যামিলি কার্ডের প্রাপ্ত অর্থ প্রেরণ করা হয়।

ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদান আমাদের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি অংশ। যা প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে প্রদান করে যাচ্ছে। এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোন নেতার কাছে যেতে হবে না, কাউকে কোন কমিশন দিতে হবে না। এটা আপনাদের প্রাপ্য অর্থ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা আজকে ফ্যামিলি কার্ডের ভাতা পেয়েছেন , তারা অবশ্যই এই ভাতা থেকে কিছু অর্থ সঞ্চয় চেষ্টা করবেন। যাতে করে আমাদের নারী সমাজ আরো স্বাবলম্বী হতে পারে।

তিনি আরোও বলেন, কৃষকদের কৃষি কার্ড, এখানকার রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, স্কুল – কলেজের উন্নয়নের কাজ ইতিমধ্যেই আমাদের পরিকল্পনায় রয়েছে। এগুলোর মধ্যে যেই কাজগুলো গুলো তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব সেই কাজগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আগামী বাজেটের পর আমাদের উন্নয়নমূলক কাজগুলোর গতি আর ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ,নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।এছাড়াও আরো উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট