1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
Pinco azerbaycan apk onlayn kazino oynamaq üçün ən yaxşı platforma Mostbet 91 saytı onlayn kazino oynamaq – Ən yaxşı oyunlar və bonuslar বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi

চাঞ্চল্যকর নূরজাহান হত্যা মামলার রহস্য উদঘাটন, পিবিআই ময়মনসিংহ টিমকে অর্থ পুরস্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের কোতোয়ালী থানার পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর নূরজাহান (৬০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই ময়মনসিংহ জেলা। এ ঘটনায় সফল তদন্ত পরিচালনার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট তদন্ত টিমকে বিশেষ অর্থ পুরস্কার প্রদান করেছেন অ্যাডিশনাল আইজিপি (পিবিআই) জনাব মোঃ মোস্তফা কামাল।

জানা যায়, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে নিজ বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বৃদ্ধা নূরজাহান। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে মামলাটি এসআই অমিতাভ দাসের নামে পিবিআইয়ের স্ব-উদ্যোগে গ্রহণ করা হয়।

পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে গঠিত একটি বিশেষ তদন্ত টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মামলার রহস্য উদঘাটনে সক্ষম হয়।

তদন্তে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ অ্যাডিশনাল আইজিপি (পিবিআই) জনাব মোঃ মোস্তফা কামাল পিবিআই ময়মনসিংহ জেলা টিমকে বিশেষ অর্থ পুরস্কার প্রদান করেন। পরে অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের পক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান তদন্তকারী টিমের সদস্যদের হাতে ওই পুরস্কার তুলে দেন।

এ সময় পিবিআই কর্মকর্তারা বলেন, অপরাধ দমনে পিবিআই সর্বদা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট