1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Pinco azerbaycan apk onlayn kazino oynamaq üçün ən yaxşı platforma Mostbet 91 saytı onlayn kazino oynamaq – Ən yaxşı oyunlar və bonuslar বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, দুর্যোগ মোকাবিলা, অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগে এই বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তিনি নিরাপদ নগরী ও সচেতন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি নগরীর ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারে কাজ করার আশ্বাস দেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আতাউল কিবরিয়া, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। উদ্বোধনী পর্বে ফায়ার সার্ভিস সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। মহড়ায় অগ্নিকাণ্ডে দ্রুত সাড়া দেওয়া, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা ফায়ার সার্ভিসের দক্ষতা ও প্রস্তুতির প্রশংসা করেন। এতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট