1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Pinco azerbaycan apk onlayn kazino oynamaq üçün ən yaxşı platforma Mostbet 91 saytı onlayn kazino oynamaq – Ən yaxşı oyunlar və bonuslar বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi

নারীদের এখন রাস্তায় বের হতে শঙ্কা কাজ করে -আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ধর্ষণ থেকে শুরু করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। যদিও আমরা পূর্ববর্তী সরকারের সময়ে বারবার শুনেছি, এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনিই বলতেন যে নির্বাচিত সরকার আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু দুঃখজনক যে নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে যে নৃশংসভাবে শিশু ধর্ষণ এবং হত্যার সংখ্যা বাড়ছে, এটা আমাদের প্রত্যেকের জন্য শঙ্কার। নারীরা এখন রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে এক ধরনের শঙ্কা, ভয় ও আতঙ্কের পরিস্থিতির মধ্যে পড়ছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ‘তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্র শক্তির আয়োজনে এ সেমিনারে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর দিন। এক্ষেত্রে যদি বিরোধী দলের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা দেখছি, আপনাদের মনোযোগ আইনশৃঙ্খলার দিকে না গিয়ে বিভিন্ন স্ট্যান্টবাজির দিকে বেশি আগ্রহী হয়ে উঠছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, আমরা বিভিন্ন সময় শুনি, বিভিন্ন কার্যক্রমে আমাদের কাছে মনে হয়, সংসদে কথা শুনেও মনে হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় প্রধানমন্ত্রী হতে চান। কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না। আমরা নাগরিকদের পক্ষ থেকে দাবি করতে চাই, সর্বপ্রথম এ দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সেমিনারে আসন্ন বাজেট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আর্থিক কাঠামোর বড় ধরনের সংস্কার ছাড়া এত বড় বাজেট কীভাবে বাস্তবায়ন করা হবে, তা এখনো পরিষ্কার নয়। বর্তমান প্রশাসনিক সক্ষমতা দিয়ে এই বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব নয়। নির্বাচন-পরবর্তী সরকারের প্রথম বাজেটে জনগণের প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কার, গণভোট ও কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন থাকবে। কিন্তু এখন পর্যন্ত সেই পরিকল্পনা দৃশ্যমান নয়। বর্তমান অর্থনীতির মৌলিক সংকটগুলোর মধ্যে উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের স্থবিরতা, বিনিয়োগ সংকট ও রাজস্ব ঘাটতি নিয়ে বাজেটে সুস্পষ্ট রূপরেখা এখনো দেখা যাচ্ছে না; বরং ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, খাল খনন ইত্যাদি কর্মসূচি নিয়ে আলোচনা বেশি দেখা যাচ্ছে।

সীমান্ত হত্যায় ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদীরা ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত হত্যা বেড়ে গেছে। তারা ঘোষণা দিচ্ছে যে পুশব্যাক করবে। কিন্তু আমরা আজও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং দেখলাম, তিনি এ বিষয়ে বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যে আইনের মাধ্যমে সেখানকার নেতারা বলছেন, সন্দেহ হলে বাংলাদেশে পুশব্যাক করা হবে, তা ভারতের অভ্যন্তরীণ বিষয় থাকে না। যখন বাংলাদেশে পুশব্যাকের বিষয় আসে, তখন তা বাংলাদেশের বিষয় হয়ে যায়।

সেমিনারে জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাজহারুল ইসলাম রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা জাহিদ আহসান, জাবেদ রাসিন, আবদুল্লাহ আল ফয়সাল, অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম, ইকরাম এলাহী খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট