1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
Pinco azerbaycan apk onlayn kazino oynamaq üçün ən yaxşı platforma Mostbet 91 saytı onlayn kazino oynamaq – Ən yaxşı oyunlar və bonuslar বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi

ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব-১৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা, জনগণের জানমালের নিরাপত্তা এবং পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

র‌্যাব-১৪ এর পক্ষ থেকে দাপুনিয়া হাটে আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে মানুষের সমাগম ও অর্থের লেনদেন বাড়ে। এই সুযোগে অপরাধী চক্র সক্রিয় হওয়ার আশঙ্কায় দাপুনিয়া বাজারসহ প্রতিটি গুরুত্বপূর্ণ হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ব্রিফিংয়ে বলা হয়, হাট ও আশপাশের এলাকায় পোশাকে ও সাদা পোশাকে র‌্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ নজরদারি টিম সার্বক্ষণিক কাজ করছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

পশুবাহী ট্রাক বা হাট থেকে চাঁদাবাজি ও নির্ধারিত হাসিলের অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে র‌্যাব। একইসাথে হাটের নির্দিষ্ট সীমানার বাইরে পশু কেনাবেচা না করতে ক্রেতা-বিক্রেতাদের অনুরোধ জানানো হয়েছে।

প্রতারণা রোধে হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিনসহ র‌্যাবের বিশেষ টিম মোতায়েন থাকবে। ক্রেতা-বিক্রেতাদের অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা এবং বড় অংকের লেনদেনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

র‌্যাব-১৪ জানায়, ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ করতে মাসকান্দা, শম্ভুগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরবসহ গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথে বিশেষ নজরদারি শুরু হয়েছে। তাদের লক্ষ্য জনভোগান্তি কমানো এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট