1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Pinco azerbaycan apk onlayn kazino oynamaq üçün ən yaxşı platforma Mostbet 91 saytı onlayn kazino oynamaq – Ən yaxşı oyunlar və bonuslar বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi

ময়মনসিংহে জনউদ্যোগ ও অনসাম্বল থিয়েটারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ নগরীকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ ময়মনসিংহ কমিটি ও ‘অনসাম্বল থিয়েটার ‘ এর উদ্যোগে, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)’র সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

রবিবার নগরীর সানকিপাড়া রেল ক্রসিং সংলগ্ন এলাকায় আয়োজিত কর্মসূচিতে জনউদ্যোগের সদস্য সচিব উন্নয়নকর্মী কাজী শাখাওয়াত হোসেন সঞ্চালনা করেন। দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও অনসাম্বল থিয়েটারের উপদেষ্টা শিল্পী তাপস মজুমদার।

উদ্বোধনী বক্তব্যে তাপস মজুমদার বলেন, জনউদ্যোগ ও অনসাম্বল থিয়েটারের এ উদ্যোগ পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত পাঁচটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

অনসাম্বল থিয়েটারের সভাপতি মো. আবুল মনসুর বলেন, জনউদ্যোগ ও আইইডি’র সঙ্গে সমন্বয় করে নারী, পরিবেশ এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে অতীতের মতো ভবিষ্যতেও কাজ করা হবে। তিনি এ ধরনের উদ্যোগে অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় সমাজকর্মী ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ মিন্টু, জনউদ্যোগের আহ্বায়ক সারওয়ার কামাল রবিন, সদস্য কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, হিসাবরক্ষক মো. নূরুল খায়ের তালুকদার, প্রোগ্রাম অর্গানাইজার সুবর্ণা দাস, নন্দিতা সাহা, রিমা পাল, অনসাম্বল সদস্য পিংকী রায়, অজিত বনিক ও উজ্জ্বল চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, যুব ও নারী ফোরামের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলেন।

এ সময় কৃষ্ণচূড়া, কদম, কাঠবাদাম ও সজনা সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে এ এলাকা কৃষ্ণচূড়ার লালে রাঙবে ও নানা ফুলের সৌন্দর্যে শোভিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট