1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
Pinco azerbaycan apk onlayn kazino oynamaq üçün ən yaxşı platforma Mostbet 91 saytı onlayn kazino oynamaq – Ən yaxşı oyunlar və bonuslar বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi

ময়মনসিংহে ঈদ নিরাপত্তায় পুলিশের কঠোর অবস্থান, স্বস্তিতে সাধারণ মানুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। নগরী থেকে মহাসড়ক, পশুর হাট থেকে গণপরিবহন সবখানেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও পশু ব্যবসায়ীরা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে অনুমোদিত পশুর হাটগুলোতে পুলিশ ক্যাম্প স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং জাল নোট শনাক্তে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে গরুবাহী ট্রাক ও ব্যবসায়ীদের টার্গেট করে সক্রিয় ডাকাত চক্রগুলোর ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাশত করা হবে না। যারা এসব অপকর্মে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ছিনতাই, মাদক ও চাঁদাবাজি দমনে চলমান বিশেষ অভিযানে ইতোমধ্যে হাজারেরও বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক টহলে রয়েছে। পশুবাহী ট্রাক কিংবা যাত্রীবাহী বাসের ছাদে ভ্রমণ না করার জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বড় অংকের টাকা বহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে হবে। ট্রেনে যাতায়াতের সময় নিজ নিজ মালামালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মহাসড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন এড়িয়ে চলতে হবে।

সচেতন মহল বলছে, ঈদকে ঘিরে পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বাড়িয়েছে। সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে ময়মনসিংহ জেলা পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে বলে মনে করছেন অনেকে।

সিটি করপোরেশন প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা পুলিশ যেভাবে নিরলসভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। পশুর হাট, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বাড়তি নজরদারি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

তিনি আরও জনান, চাঁদাবাজি, ছিনতাই ও জাল নোট প্রতিরোধে প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগ ঈদের আনন্দকে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করবে বলে আমরা বিশ্বাস করি। নগরবাসীকেও সচেতন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট