1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
Pinco azerbaycan apk onlayn kazino oynamaq üçün ən yaxşı platforma Mostbet 91 saytı onlayn kazino oynamaq – Ən yaxşı oyunlar və bonuslar বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi

ফুলপুরে তুষারকে গ্রেফতারের কারণ অস্পষ্ট পরিবারের কাছে, নিঃশর্ত মুক্তি দাবি 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান, ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে তারেকুর রহমান তুষার নামে রড সিমেন্ট ব্যবসায়ী এক যুবককে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। এর প্রতিবাদে তুষারের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবার (২৫ মে) বেলা আড়াইটার দিকে ফুলপুর বাসস্ট্যান্ডে ঘাসফড়িং রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য উপস্থাপন করেন তুষারের বড়ভাই মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন- ২১ মে রাত ৮টার দিকে ফুলপুর পৌরসভার চরপাড়া খাদ্য গুদাম সংলগ্ন এমবিশন ট্রেডার্স নামীয় রড সিমেন্টের দোকান থেকে ‘ওসি সাহেব থানায় ডেকেছে বলে’ আমার ছোটভাই তারেকুর রহমান তুষারকে দুইজন পুলিশ এসে উঠিয়ে নিয়ে গেলেও মামলার অভিযোগ পত্রে ২২ মে উল্লেখ করা হয়েছে। কিন্তু কি দোষে বা কি কারণে গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি আজও আমাদের পরিবারের সদস্যদের কাছে অস্পষ্ট।

মামলার অভিযোগ পত্রে প্রকাশ- ২০২৫ সনের ১৫ আগস্ট দুষ্কৃতিমূলক উদ্দেশ্যে একটি মিছিলে উপস্থিত ছিল তুষার কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর কোন প্রমাণ নেই। প্রমাণ থাকলে আমাদেরকে দেখাতে হবে। আমাদের প্রশ্ন, আমার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে- কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এই অভিযোগ আনা হয়েছে? তাকে থানায় ডাকার প্রকৃত কারণ কেন গোপন রাখা হয়েছিল? একজন নাগরিক তার পরিবার কি অন্ততঃ অভিযোগের ধরণ জানার অধিকার রাখে না? এসময় বক্তব্যে তিনি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

তিনি বলেন, যদি কোন অভিযোগ তার বিরুদ্ধে থাকে তাহলে এর আইনগত স্বচ্ছতা উপস্থাপন করা হোক। আর যদি অভিযোগের পক্ষে যথেষ্ট ভিত্তি না থাকে তাহলে একজন নির্দোষ মানুষের সম্মান স্বাধীনতা ও অধিকার যেন ক্ষতিগ্রস্ত না হয়। তিনি আরও বলেন, এ ঘটনার কারণে আমাদের পরিবার মানসিক ও সামাজিকভাবে চরম কষ্টের মধ্যে রয়েছে।

একজন কর্মরত মানুষকে থানায় ডেকে নিয়ে কারণ না জানিয়ে আটক রাখা এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক অভিজ্ঞতা। আমাদের দাবি- পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। অভিযোগের ভিত্তি ও তথ্য প্রমাণ আইনগত ও স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে। আটক ও মামলার প্রক্রিয়ায় কোন অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখতে হবে।

পরিবার যেন কোন ধরনের অপ্রয়োজনীয় চাপ বা হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। সবশেষে তারেকুর রহমান তুষারের বড়ভাই মোঃ আসাদুজ্জামাম বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে আনিত অভিযোগের পক্ষে যেহেতু স্পষ্ট কোন প্রমাণ নেই তাই আমরা আমাদের ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

এসময় তারেকুর রহমান তুষারের বড়বোন শারমিন আক্তার  তার স্ত্রী আইরিন আক্তার ইভা, ভাগ্নি মারিয়া মুনা, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, মোস্তফা খান, মিজানুর রহমান আকন্দ, নাজমুল হাসান রাজন, কামরুল ইসলাম খান, সেলিম রানা, জাহিদুল ইসলাম ইমন, বাহার উদ্দিন, মোঃ আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট