1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
Pinco azerbaycan apk onlayn kazino oynamaq üçün ən yaxşı platforma Mostbet 91 saytı onlayn kazino oynamaq – Ən yaxşı oyunlar və bonuslar বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi

সিরাজগঞ্জে ৪০০ বছর বয়সী জ্বিনের বাদশা আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:

সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামে নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক প্রতারণার অভিযোগে মোঃ আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। তার বিরুদ্ধে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি ‘Hamkail Moakael’ নামে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছর বয়সী জিনের বাদশা পরিচয় দিতেন। টাকা ফেরত চাইলে তিনি জিনের মাধ্যমে অলৌকিক ক্ষতি করার ভয় দেখাতেন এবং বিভীষিকাময় হুমকি প্রদান করতেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি টেলিগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ের আড়ালে তিনি লোভনীয় প্রলোভন, ভয়ভীতি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া লিফলেট ও অফিসিয়াল ধরনের প্রচারণামূলক ছবি তৈরি করতেন। পাশাপাশি বিভিন্ন সোলার প্যানেল কোম্পানির নামে ভুয়া প্রচারণা চালিয়ে বিনিয়োগের নামে অর্থ সংগ্রহ করতেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযানের সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। ওই ফোন থেকে প্রতারণার বিভিন্ন অনলাইন কার্যক্রম ও যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, টেলিগ্রাম ও ফেসবুকে একাধিক ফেক আইডির মাধ্যমে তিনি নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণা চালাতেন। পরে অর্থ হাতিয়ে নিয়ে এসব আইডি বন্ধ করে দিতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে তাকে সলঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রতারণার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট