1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর সার্বিক দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে, ডিবি দক্ষিণের ওসি মোঃ মাহবুবুল হক এবং ডিবি উত্তরের ওসি মোঃ সাজ্জাদ রোমন-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) পরিচালিত ওই অভিযানে ৩ জন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট