1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
Pinco azerbaycan apk onlayn kazino oynamaq üçün ən yaxşı platforma Mostbet 91 saytı onlayn kazino oynamaq – Ən yaxşı oyunlar və bonuslar বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi

নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (৭ জুন) নওগাঁ সদর ও পত্নিতলা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ডগামী সড়কের মদিনা থাই অ্যান্ড এসএস পাইপের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি সাইফুল ইসলাম (৪২)। তিনি নওগাঁ সদর উপজেলার বর্ষাইল এলাকার মৃত লুতফর রহমানের ছেলে।

অন্যদিকে বিকেল ৫টার দিকে পত্নিতলা উপজেলার ফাজিলপুর গ্রামের একটি আমবাগানের সামনে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলেও হাসান বাবু (১৯) নামে একজনকে আটক করা হয়। তিনি সাপাহার উপজেলার মানিকুড়া উত্তরপাড়া গ্রামের নুরনবীর ছেলে।

পরে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে হাসান বাবু জানান, পালিয়ে যাওয়া ব্যক্তি তার ফুফা মতিউর রহমান (৩১)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মতিউর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর ও পত্নিতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট