1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ঝালোরচর বাজারে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে মঙ্গলবার (০৯ জুন ২০২৬ ইং) “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড), ময়মনসিংহ-১। এছাড়া উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ টেরিটোরির অফিসার মোঃ আরিফুল ইসলাম, (ফিল্ড ক্রপ) এবং অত্র এলাকার ৬৫ জন মডেল কৃষক। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিলার মোঃ লেবু মিয়া। কর্মশালায় বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে কৃষি জমির উর্বরতা হ্রাসের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কৃষকরা নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থাপনায় আরও আগ্রহী হবেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে কিছু সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়।এতে কৃষকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানান।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষিবিদ ডিলটন চন্দ্র সিংহ, টেরিটোরি সেলস অফিসার, ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড, জামালপুর-১।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট