1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স:

মৃত্যুর রহস্য উদঘাটনে আদালতের নির্দেশ, ময়নাতদন্তের আদেশ: বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর রহস্য উদঘাটনের লক্ষ্যে ৩০ বছর পর তার লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসে বলে জানা গেছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহ’র লাশ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করতে হবে।

১৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালমৃত্যু হয় চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ’র। তার মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা – এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। মামলার তদন্তে নতুন মোড় আনতে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সালমান শাহ’র মৃত্যু ঘিরে ভক্তদের আবেগ ও দাবি ছিল দীর্ঘদিনের। এবার আদালতের এ আদেশের পর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত নতুন গতিপথ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লাশ উত্তোলন ও ময়নাতদন্তের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট