1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়ায় ১০ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্ব: আয়েশা খাতুন হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে আয়েশা খাতুন হত্যা মামলার পলাতক আসামি মোঃ জহিরুল ইসলাম ৩২কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

সিপিএসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাতক ভাতিজা জহিরুল ইসলামকে গাজীপুরের ভোগড়া থেকে আটক করা হয়।

গত ১৪ এপ্রিল ২০২৬ বিকাল অনুমান ৫:৩০টায় ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে অভিযুক্ত ভাতিজা মোঃ তৌহিদের কাছে নিহত আয়েশা খাতুনের ছেলে আশিক ১০ টাকা পেতেন। এ পাওনাকে কেন্দ্র করে আশিক ও তার আপন ভাতিজা ধৃত আসামি মোঃ জহিরুল ইসলাম ৩২সহ অন্যান্য আসামিদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় আশিকের মা আয়েশা খাতুন ৪০এগিয়ে আসলে ভাতিজা তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৫, তারিখ-১৫ এপ্রিল ২০২৬, ধারা-৩২৩/৩০২/১৪/৩৪ পেনাল কোড।

মামলা রুজু হওয়ার পর থেকেই র‌্যাব-১৪ এর একটি চৌকস দল পলাতক আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১ জুন ২০২৬ রাত অনুমান ০:৩৫টায় সিপিএসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এবং সিপিএসি, র‌্যাব-১, গাজীপুরের আভিযানিক দল জিএমপি, গাজীপুর সদর থানার ভোগড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক ভাতিজা মোঃ জহিরুল ইসলাম ৩২, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৪ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট