1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে প্রথমবারের মতো উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম শুরু, মেধাবী শিক্ষার্থীদের হাতে সহায়তার চেক বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ:

দেশে প্রথমবারের মতো ময়মনসিংহ জেলার ১১টি উপজেলায় “উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট” গঠন করা হয়েছে। দরিদ্র, মেধাবী, অসহায় ও ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে আর্থিক সহায়তা, উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ প্রদানের লক্ষ্যে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রাস্ট গঠনের অল্প সময়ের মধ্যেই এর কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, চলতি মাসের ৭ জুন উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের পরপরই প্রস্তাবিত ট্রাস্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন ট্রাস্ট মনিটরিং কমিটির আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ উদ্যোগের অংশ হিসেবে রবিবার হালুয়াঘাট উপজেলায় দুইজন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।

“হালুয়াঘাট উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট”-এর অধীনে আয়োজিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চেক বিতরণকালে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর্থিক সংকট কিংবা পারিবারিক প্রতিকূলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্যই উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যও তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

তিনি আরও বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী শুধু অর্থের অভাবে ঝরে পড়বে না, এটাই আমাদের লক্ষ্য। উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে আমরা অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে এই সহায়তার আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় গঠিত এই ট্রাস্টের মাধ্যমে পর্যায়ক্রমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের শিক্ষার প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। আর্থিক অনুদানের পাশাপাশি শিক্ষা উপকরণ, উপবৃত্তি এবং প্রয়োজনভেদে অন্যান্য সহায়তাও দেওয়া হবে। বিশেষ করে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এই ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, উপজেলা পর্যায়ে এমন শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্যও একটি অনুসরণীয় মডেল হতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং আর্থিক সংকটের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার প্রবণতা কমে আসবে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের এ মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম আরও বিস্তৃত হলে জেলার অসংখ্য মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন সফলভাবে এগিয়ে নিতে সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট