1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ফেক আইডি খুলে মিথ্যা অপপ্রচার: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পলাশ গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা,সাংবাদিক সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার, মানহানিকর প্রচারণা এবং অশ্লীল মন্তব্য করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর সাইবার ইউনিট এসআই সোহানুর রহমান।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, পলাশ দীর্ঘদিন ধরে একাধিক ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করে সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে আসছিলেন। তার এসব কর্মকাণ্ডের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সামাজিক অস্থিরতা তৈরির অভিযোগ রয়েছে।

ডিএমপি ডিবির সাইবার ইউনিট সূত্রে জানা গেছে, সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলার তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর তথ্য-উপাত্ত ও ডিজিটাল আলামত বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে বুধবার (১১ জুন) দিবাগত রাতে শেরপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পলাশের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে আসছিলো।

পলাশসহ আরো ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সাইবার অপরাধ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তে ডিজিটাল তথ্য-প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে পলাশকে শনাক্ত করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ ময়মনসিংহের কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, যারা অর্থের বিনিময়ে তাকে দিয়ে এসব অপপ্রচারমূলক কর্মকাণ্ড পরিচালনা করাতেন। তাদের কেউ গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট