1. aqwZAfTN4vbX2u@gmail.com : aqwZAfTN4vbX2u :
  2. : lf_B9ME3ZFMk6jU :
  3. : lf_HXNdfDqKhDl6 :
  4. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  5. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  6. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :

Hugo Casino

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ধোবাউড়ায় কর্মসংস্থান ব্যাংক,ধোবাউড়া শাখার উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়ায় কর্মসংস্থান ব্যাংকের ২৯০ তম শাখা উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ব্যাংকের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড.এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, সাবেক অতিরিক্ত সচিব রেবা সাহা, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন,অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। সভায় ব্যাংকের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। আলোচনা সভা শেষে ফিতা কেটে কর্মসংস্থান ব্যাংকের উদ্বোধন করে উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেন, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ৫ বছরে পচিঁশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন কর্মসূচির আওতায় ধোবাউড়া উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন এবং উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

Try this — sol casino for live casino games