1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের চেক বিতরণ ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম ময়মনসিংহ প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও স্মৃতি-সম্মাননা প্রদান Vipz casino login: Online-Casino spielen im exklusiven VIP-Bereich Secure Gameplay Experience at Bit-Starz | Fast Payouts & Trusted Online Casino Australia ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান

সুজা ছিলেন রাজপথের নির্ভীক যোদ্ধা,মোতাহার হোসেন তালুকদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মরহুম এ.কে.এম. সুজাউদ্দিন সুজার রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বক্তারা মরহুম সুজার রাজনৈতিক জীবন,ত্যাগ ও আন্দোলন-সংগ্রামে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শুক্রবার (১২ জুন) বিকেলে ফুলপুর গোলচত্বর সংলগ্ন শেরপুর রোড এলাকায় উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, সুজাউদ্দিন সুজা ছিলেন রাজপথের নির্ভীক যোদ্ধা, আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী।

তিনি কারা নির্যাতনসহ নানা প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।তাঁর অকাল মৃত্যুতে জাতীয়তাবাদী রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।তিনি আরও বলেন,সুজার ত্যাগ,সাহস ও রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনউজ্জামান রোকন,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সরকার সোহেল,পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক,সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোজ্জামেল হক রুবেল।

এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, সদস্য সচিব মহিবুল হক টুটুল, জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্মরণসভা শেষে মরহুম এ.কে.এম. সুজাউদ্দিন সুজার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় নেতাকর্মীরা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তাঁর আদর্শ ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট