1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

হামের প্রাদুর্ভাবে জনসচেতনতায় কাজ করছে রেড ক্রিসেন্ট -সৈয়দ এমরান সালেহ প্রিন্স

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেনছেন, হাম একটি সংক্রামক রোগ হলেও সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সময়মতো টিকাদানের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

হামের প্রাদুর্ভাব বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট কর্মীরা তৃণমূল পর্যায়ে মাইকিং, প্রচারপত্র বিতরণ, উঠান বৈঠক এর মাধ্যমে কাজ করছেন। হাসপাতালে চিকিৎসা নেওয়া হতদরিদ্র শিশু রোগীদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটি আর্থিকভাবে সহায়তাও প্রদান করেছে এবং এই কার্যক্রম চলমান আছে। রোববার (১৪ জুন) দুপুর ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করে মিনি হাইজিন পার্সেল বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, মানবসেবাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সব সময় সহযোগিতা অব্যাহত রাখবো। তবে চিকিৎসার পাশাপাশি রোগীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রমও পরিচালনা করে যাচ্ছে।

এসময় প্রিন্স হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত শিশুদের মাঝে হাইজিন পার্সেল বিতরণ ও তাদের খোঁজখবর নেন। তিনি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন।

এসময় তিনি চিকিৎসক, সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী ও প্রহরীদের মাঝেও রেড ক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়রুল আজিজ টুটুল, ইউএলও হায়দার আলীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট