1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা

স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ‘দলবদ্ধ ধর্ষণ’, স্বামীকে মারধর করারও অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেক্সঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বামীকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তার মায়ের বাড়িতে বসবাস করছিলেন। একই বাড়ির পৃথক কক্ষে তিনি স্বামী ও তিন বছর বয়সী সন্তান নিয়ে থাকতেন। রাত ১টার দিকে মুখোশধারী ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে স্বামীকে বেঁধে মারধর করে। পরে তারা গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে পরিবার দাবি করেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় বুধবার গৃহবধূর মা পাগলা থানায় অভিযোগ করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট